ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

নতুন বছরে আসতেছে দুটি ছবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
  • ৩৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি বছরে একটিমাত্র চলচ্চিত্রে দেখা গেছে অভিনেত্রী মৌসুমী হামিদকে। গেল ঈদে মুক্তি পায় তার অভিনীত ‘ভালোবাসার রাজকন্যা’ চলচ্চিত্রটি। তবে আসছে নতুন বছরে এ অভিনেত্রীকে দুটি ছবিতে দেখা যাবে বলে জানান। ছবি দুটি হলো গাজী রাকায়েতের ‘গোর’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’। মৌসুমী হামিদ বলেন, নতুন বছরে দুটি ছবি মুক্তি পাবে। দুটি ছবিই গল্পপ্রধান। অভিনয় করার দারুণ সুযোগ ছিল। একজন শিল্পী হিসেবে ছবিতে নিজেকে ভাঙতে কোনো কমতি রাখিনি।

আশা করছি দুটি ছবিই দর্শকের প্রত্যাশা পূরণ করবে। এদিকে এ অভিনেত্রী সম্প্রতি ‘দ্য সানরাইজ’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। এতে তিনি জুটি বেঁধেছেন শ্যামল মাওলার সঙ্গে। এটি পরিচালনা করেছেন নাজমুল হাসান। ছোট পর্দাতেও মৌসুমী হামিদ ব্যস্ত সময় পার করছেন। তার অভিনীত দুটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। ধারাবাহিক দুটি হলো ‘জায়গীর মাস্টার, ও ‘বেমানান’। এরমধ্যে ‘জায়গীর মাস্টার’ ধারাবাহিকে তার অভিনীত আলতাবানু চরিত্রটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ধারাবাহিকের বাইরে খণ্ড নাটকেও  নিয়মিত কাজ করছেন। চলতি সময়ে বেশির ভাগ নাটকেই নাম ভূমিকায় অভিনয় করছেন বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

নতুন বছরে আসতেছে দুটি ছবি

আপডেট টাইম : ১০:৩৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯