ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিজয় দিবসে স্মার্ট কার্ড পাবেন মুক্তিযোদ্ধারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
  • ৩৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী বিজয় দিবসে সব মুক্তিযোদ্ধাকে স্মার্ট কার্ড দেবে নির্বাচন কমিশন (ইসি)। এর পাশাপাশি সব বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) স্মার্ট কার্ড দেয়া হবে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইসির সাধারণ সেবা, হিসাব ও বাজেট শাখার পরিচালক খোরশেদ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সব জ‌্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধারা পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র পেলেও কেউ কেউ স্মার্ট কার্ড পাননি বা সংগ্রহ করেননি। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড দেয়ার কর্মসূচি রাখলে তারা যেমন সম্মানিত ও উপকৃত হবেন, তেমনই অনুষ্ঠানের আকর্ষণ ও গুরুত্ব বাড়বে। এ কর্মসূচি সফল করার জন্য যেসব মুক্তিযোদ্ধা এখনো স্মার্ট কার্ড পাননি, তাদের জাতীয় পরিচয়পত্র নম্বর ও নাম সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে সংগ্রহ করে ইসি সচিবালয়ে পাঠালে বিজয় দিবসে তাদের হাতে স্মার্ট কার্ড দেয়া সম্ভব হবে।

মুক্তিযোদ্ধাদের পাশাপাশি বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, পুলিশের উপ-মহাপরিদর্শক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা, অফিসার ইনচার্জদের মধ্যে যারা স্মার্ট কার্ড পাননি, তাদেরকেও স্মার্ট কার্ড দেয়া হবে বলে চিঠিতে জানানো হয়েছে।

চিঠিতে আগামী ২ ডিসেম্বরের মধ্যে তথ্য পাঠাতে নির্দেশনা দেয়া হয়েছে জেলা নির্বাচন অফিসকে। এর অনুলিপি সব বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপ-মহাপরিদর্শক (রেঞ্জ), জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা ও ওসির কাছে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিজয় দিবসে স্মার্ট কার্ড পাবেন মুক্তিযোদ্ধারা

আপডেট টাইম : ০৭:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯