ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

তিনি আর দেশটির প্রধানমন্ত্রী হতে চাই না হারিরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
  • ৪০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, তিনি আর দেশটির প্রধানমন্ত্রী চান না। মঙ্গলবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ২০১৯ সালের ১৭ অক্টোবর হোয়াটসঅ্যাপ এবং একই ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপসগুলোতে কর আরোপ প্রস্তাবের প্রতিবাদে লেবাননে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। এই প্রতিবাদের সঙ্গে যুক্ত হয় অর্থনৈতিক সংকট, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে মানুষের পুঞ্জিভ‚ত ক্ষোভ। হোয়াটসঅ্যাপে কর বাতিলের আন্দোলন পরিণত হয় তীব্র সরকারবিরোধী আন্দোলনে। জনগণের ক্রয়ক্ষমতা কমে যাওয়া ও জীবনমানের অবনতির জন্য সরকারের পদত্যাগের দাবিতে তীব্র বিক্ষোভের মুখে ২৯ অক্টোবর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী সাদ হারিরি। তবে প্রেসিডেন্টের অনুরোধে নতুন সরকার গঠনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।মঙ্গলবার দেয়া বিবৃতিতে সাদ হারিরি বলেন, তিনি আর পরবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে আগ্রহী নন। নতুন কেউ সরকারপ্রধানের দায়িত্ব পালন করুক; এটাই তার প্রত্যাশা। সাদ হারিরি বলেন, ‘আমি মনে করি তরুণ সমাজের আকাক্সক্ষা প‚রণের জন্য আমার বদলে অন্য কেউ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।’ এক সময়ে সউদীপন্থী হিসেবে পরিচিত সাদ হারিরি-র জোট সরকারের অংশ ছিল ইরান সমর্থিত শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বিক্ষোভের জেরে হারিরি সরে দাঁড়ালেও তার পদত্যাগের বিরোধিতা করেছে দলটি। বিক্ষোভকারীদের সঙ্গেও সংঘর্ষে জড়িয়েছে হিজবুল্লাহ সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

তিনি আর দেশটির প্রধানমন্ত্রী হতে চাই না হারিরি

আপডেট টাইম : ০৬:২৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯