হাওর বার্তা ডেস্কঃ মহারাষ্ট্রের নতুন মূখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন শিবসেনা প্রধান উদ্ধ্বব ঠাকরে।
বৃহস্পতিবার মারাঠা ভূমিতে মহারাষ্ট্রের ১৮ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিবেন তিনি। ৫৯ বছর বয়সী ঠাকরে শিবসেনা দলের তৃতীয় ব্যক্তি হিসেবে মুখ্যমন্ত্রীর দ্বায়িত্ব পালন করতে যাচ্ছেন। তার পূর্বে দলটির মনোহর যোশী ও নারায়ণ রাও এই দ্বায়িত্ব পালন করেছেন। খবর- কলকাতা টুয়েন্টি ফোর
এর পূর্বে গত ২৩ শে নভেম্বর রাতভর এক নাটকীয় মোড়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন বিজেপি’র দেবেন্দ্র ফাদনাভিস। কিন্তু এক দিন পরেই ফাদনাভিস সরকারের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করেন শিবসেনা, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) ও কংগ্রেস।
মঙ্গলবার ভারত সুপ্রিমকোর্টের দেয়া রায়ের ভিত্তিতে বুধবার মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটের আয়োজন করে গভর্নর ভগত সিং কোশেয়ারি। সেখানে ২৮৮ জন নব-নির্বাচিত বিধায়কের শপথ গ্রহণের পর আস্থা ভোট শুরু হয়।
আস্থা ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই রাজ্যটির মূখ্যমন্ত্রী নির্বাচিত হলেন উদ্ধব ঠাকরে।
Reporter Name 

























