ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন ইস্যু খুঁজে বেড়াচ্ছে: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে, নির্বাচনে ব্যর্থ হয়েছে এখন ইস্যু খুঁজে বেড়াচ্ছে। বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টিতে পরিণত হয়েছে। রাজনীতিতে, আন্দোলনে, জনগণের সাড়া না পেয়ে এখন তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ওবাইদুল কাদের বলেন, বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। তারা বলে র‌্যাব, পুলিশ দিয়ে তাদের রাজনীতি ধ্বংস করা হচ্ছে। তাদের নেতাকর্মীরাই বিএনপিকে ধ্বংস করার জন্য যথেষ্ট, আওয়ামী লীগকে দরকার হবে না। আমরা র‌্যাব পুলিশ দিয়ে রাজনীতি করি না আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ।

কুষ্টিয়া আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আব্দুর রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন ইস্যু খুঁজে বেড়াচ্ছে: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০২:৫৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯