ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’

শ্রীলংকার প্রাদেশিক গভর্নর হলেন মুরালিধরন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ এবার নতুন ভূমিকায় দেখা যাবে শ্রীলংকার কিংবদন্তি অফস্পিনার মুত্তিয়া মুরালিধরনকে। দেশটির উত্তর প্রদেশের গভর্নর হিসেবে কার্যভার গ্রহণ করতে চলেছেন তিনি। লংকা দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ এ ঘোষণা দিয়েছেন।

সদ্য তিনজন নতুন গভর্নরের নাম ঘোষণা করেছেন লংকান প্রেসিডেন্ট। এর একজন হলেন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী সাবেক স্পিনার মুরালি।

গাল্ফ নিউজসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, রাজাপক্ষে খুব করে চাচ্ছিলেন উত্তর প্রদেশের গভর্নরের দায়িত্ব নিন মুরালি। অবশ্য মহামান্য প্রেসিডেন্টের অনুরোধ ফেলতে পারেননি তিনি।

যতদিন খেলেছেন, শ্রীলংকা ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন মুরালি। ক্যারিয়ারে বিশ্বকাপও জিতেছেন তিনি। এককথায় প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কাছে ত্রাস ছিলেন এ মায়াবি ঘূর্ণি জাদুকর।

আইপিএলসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেন মুরালি। তবে সক্রিয় রাজনীতিতে কখনো আসেননি তিনি। এবার অবশ্য একদম নতুন ভূমিকায়। ক্রিকেট মাঠ নয়, গভর্নরের গুরুদায়িত্ব সামলাতে হবে ৪৭ বছর বয়সী ক্রিকেটারকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি

শ্রীলংকার প্রাদেশিক গভর্নর হলেন মুরালিধরন

আপডেট টাইম : ০৩:২৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯