হাওর বার্তা ডেস্কঃ পাবনার চাটমোহরে মৎস্য শিকারির জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি মাছ। মঙ্গলবার সকালে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের রতনাই নদী থেকে সেকেন্দার আলীর জালে মাছটি ধরা পড়ে।
সাদা-কালো মিশ্রিত রঙের মাছটির ওজন প্রায় ৬ কিলোগ্রাম। মাছটি লম্বায় ১৫/১৬ ইঞ্চি। এটির মাথা থেকে লেজ পর্যন্ত ডোরা কাটা দাগ রয়েছে।
মৎস্য শিকারি সেকেন্দার আলী জানান, উপজেলার রতনাই নদীতে ফাঁস জাল ফেললে এই বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে। মাছটির কোনো ক্রেতা না মিললেও এটি দেখতে উৎসুক মানুষ ভিড় করছেন, কেউ কেউ মাছটি ধরে সেলফি তুলছেন।
Reporter Name 




















