ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

অনুমতি ছাড়া বিদেশি ডাক্তারদের ফ্রি মেডিকেল ক্যাম্প অবৈধ: বিএমডিসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ অনুমতি ছাড়া দেশের বিভিন্ন স্থানে বিদেশি চিকিৎসকদের এনে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প  পরিচালনাকে অবৈধ ও বেআইনি ঘোষণা করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

এমন কার্যক্রমের বিষয়ে সতর্কবার্তা দিয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে বিদেশি চিকিৎসক এনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে।

বিএমডিসির অনুমতি ছাড়া এভাবে বিদেশি চিকিৎসক এনে দেশে চিকিৎসা দেয়া সম্পূর্ণ বেআইনি ও অবৈধ। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে। তা না হলে বিএমডিসি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে।

প্রসঙ্গত, ১৩ নভেম্বর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চারজন ভারতীয় চিকিৎসককে চিকিৎসা প্রদানের অনুমতি দিয়েছিল বিএমডিসি।

৩০ নভেম্বর থেকে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত কাজের জন্য তাদের সাময়িক রেজিস্ট্রেশনও দেয়া হয়েছিল। পরে তীব্র নিন্দা ও প্রতিবাদের মুখে ভারতীয় চিকিৎসকদের চিকিৎসা দেয়ার অনুমতি বাতিল করে বিএমডিসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

অনুমতি ছাড়া বিদেশি ডাক্তারদের ফ্রি মেডিকেল ক্যাম্প অবৈধ: বিএমডিসি

আপডেট টাইম : ০৪:২৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯