ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জনগণের জন্য রাজপথে নামা সাংবিধানিক অধিকার : নোমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ জনগণের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামাটা অসাংবিধানিক ও আইনবিরোধী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

মঙ্গলবার সুপ্রিমকোর্টের সামনে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

আবদুল্লাহ আল নোমান বলেন, জনগণ রাষ্ট্র ক্ষমতার মালিক হওয়া সত্ত্বেও সব কিছু থেকে বঞ্চিত হচ্ছে। ভোটের অধিকার নেই, গণতান্ত্রিক অধিকার নেই। দেশে বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। পেঁয়াজ, চাল, তেল জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এসব বিষয় নিয়ে আমাদের বিরোধীদলের আন্দোলন করার অধিকার আছে। জনগণের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য আন্দোলন করার অধিকার আমাদের আছে।

খালেদা জিয়ার মুক্তি দাবি করে সরকারের উদ্দেশে তিনি বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দিন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়েছে তা নিম্নগামী করুন এবং দেশ চালাতে ব্যর্থ হয়েছে আর তার জন্য পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে পুনঃনির্বাচন দিন।

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বিএনপি নেতাকর্মীদের বাধা না দেয়ার উদাত্ত আহ্বান জানিয় নোমান বলেন, মিছিল অবস্থান আমাদের সংবিধানিক অধিকার। তাই আপনাদেরকে (আইন-শৃঙ্খলা বাহিনী) আহ্বান জানাব, আমাদের নেতাকর্মীদেরকে বাধা না দিয়ে আমাদের কর্মসূচি পালন করতে দিন।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ অ্যাডভোকেট এহসানুল হুদা, ছাত্রদল নেতা মাহমুদুর রহমান বাপ্পী, মুস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জনগণের জন্য রাজপথে নামা সাংবিধানিক অধিকার : নোমান

আপডেট টাইম : ০৪:২৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯