ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস

বর্ণবাদের শিকার আর্চার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্টে ‘বর্ণবাদের শিকার’ হয়েছিলেন বলে জানিয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জফরা আর্চার। দেশের বাইরে প্রথম টেস্ট খেলা ২৪ বছর বয়সি পেসার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, সোমবার বে ওভালে তার উদ্দেশে ‘একজন’ এমন মন্তব্য করেন।

মাউন্ট মঙ্গানুইয়ে ম্যাচটি ইনিংস ও ৬৫ রানে হারে ইংলিশরা, ‘দলের জন্য লড়াই করার সময় অপমানজনক বর্ণবাদী মন্তব্য শুনে কিছুটা বিরক্ত বোধ করছিলাম। সপ্তাহ জুড়ে দর্শকরা ছিল অসাধারণ কেবল ঐ একজন বাদে। বার্মি-আর্মিরা বরাবরের মতো ভালো ছিল।’

এজন্য আর্চারের কাছে ক্ষমা চাওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। তবে এখনো ঐ ব্যক্তিকে শনাক্ত করা যায়নি বলেও জানিয়েছে বোর্ডটি। ম্যাচে দুই ইনিংসে ৩৪ রান করার পাশাপাশি একটি উইকেট নেন বার্বাডোজে জন্ম নেওয়া আর্চার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি

বর্ণবাদের শিকার আর্চার

আপডেট টাইম : ০৩:২৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯