ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কাদেরের যথেষ্ট মানসিক সমস্যা রয়েছে: ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
  • ৩৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির মহাসচিব (ফখরুল) বলেছেন, ওবায়দুল কাদেরের যথেষ্ট মানসিক সমস্যা রয়েছে। দলটি (আওয়ামী লীগ) এখন নিজেদের প্রভু ভাবতে শুরু করেছে। রাষ্ট্রের প্রভু তারা, এই ভাবনাই আওয়ামী লীগের সমস্যা।

‘অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করার সাহস, শক্তি বা সক্ষমতা নেই বিএনপির’ ওবায়দুল কাদেরের দেয়া এমন বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৭৫ সালে আওয়ামী লীগ বাকশাল তৈরি করে প্রভু বনে গিয়েছিল। আবার এখন তো ১০ বছরে ধরে দেশে প্রভুত্ব চলছে। এখন তারা পাকাপোক্ত প্রভু হিসেবে বসতে চায়। যেটা তাদের মানসিকতার সমস্যা। গণতান্ত্রিক চেতনা তাদের মধ্যে নেই।

ভিন্ন একটা রাজনৈতিক দল কিভাবে চলবে, এটাও তারা নিয়ন্ত্রণ করতে চায়। অথচ সংবিধানে খুব পরিষ্কারভাবে সকল দলকে সভা-সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার দেয়া হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, আমরা সভা-সমাবেশ করার অনুমতি চাই না, আমরা তাদের অবগত করি। কিন্তু এই সরকার গ্রাম্য মোড়লের কায়দা অনুসরণ করে। অনুমতি দিতে টালবানা করে। সমাবেশের দুই ঘণ্টা আগে অনুমতি দিয়ে থাকে। এতে সমাবেশ সফলভাবে করা খুব কঠিন।

এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি নূরে সাহাদাত স্বজন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূর করিমসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কাদেরের যথেষ্ট মানসিক সমস্যা রয়েছে: ফখরুল

আপডেট টাইম : ১২:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯