ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

একুশে পদকজয়ী কবি স্থপতি রবিউল হুসাইন আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ একুশে পদকজয়ী কবি ও স্থপতি রবিউল হুসাইন আর নেই। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী গণমাধ্যমকে জানান, রবিউল হুসাইন দীর্ঘদিন ধরে রক্তের জটিলতায় ভুগছিলেন। গত দুই সপ্তাহ ধরে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। কিন্তু অবস্থার অবনতি হলে সোমবার তাকে করনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়।

রবিউল হুসাইনের জন্ম ঝিনাইদহের শৈলকূপায়। ১৯৪৩ সালে জন্মগ্রহণ করা রবিউল ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে (বর্তমান বুয়েট) আর্কিটেকচার ফ্যাকাল্টি খোলা হলে তাতে ভর্তি হন। সেখান থেকে স্থাপত্য বিদ্যায় স্নাতক করেন। একই সময়ে তিনি লেখালেখি চালিয়ে যান।

ভাষা ও সাহিত্যে অনন্য অবদান রাখায় ২০১৮ সালে তাকে একুশে পদক দেয়া হয়।

রবিউল হুসাইন ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কেন্দ্রের ট্রাস্টি। তিনি আমৃত্যু মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণের জন্য কাজ করে গেছেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী পরিষদের সদস্য ছিলেন তিনি। জাতীয় কবিতা পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্যও ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

একুশে পদকজয়ী কবি স্থপতি রবিউল হুসাইন আর নেই

আপডেট টাইম : ১১:২৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯