ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

অনুমতি নিয়েই সভা-সমাবেশ করতে হবে: বিএনপিকে কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সভা-সমাবেশ করতে হলে পুলিশসহ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই করতে হবে। অনুমতি না নিয়ে বিএনপির সভা-সমাবেশ করার ঘোষণা হাস্যকর। নিয়ম কানুন বিসর্জন দিয়ে কিছুই করা যাবে না।

সোমবার সচিবালয়ে  সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রোববার নয়াপল্টনে দলীয় সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন যে, এখন থেকে সভা-সমাবেশ করতে আর অনুমতি চাওয়া হবে না। এটি তাদের গণতান্ত্রিক অধিকার।

বিএনপি মহাসচিবের এমন ঘোষণার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, অনুমতি ছাড়া বিএনপির সভা-সমাবেশের ঘোষণা হাস্যকর। এছাড়া অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করার সাহস, শক্তি বা সক্ষমতা বিএনপির নেই।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাদের নেত্রীকে কারাগার থেকে মুক্ত করতে ৫০০ কর্মী নিয়ে একটি মিছিল-মিটিং করতে পারেনি। তারা কীভাবে অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করবে। বিষয়টি হাস্যকর ছাড়া কিছুই নয়।

অতীতের সরকারবিরোধী আন্দোলনের উদাহরণ টেনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা যখন বিরোধী দলে ছিলাম, তখন আমরাও অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করতে পারিনি। আমাদের সময় এমনও হয়েছে, আগের দিন রাতে আমরা সভার অনুমতি পেয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

অনুমতি নিয়েই সভা-সমাবেশ করতে হবে: বিএনপিকে কাদের

আপডেট টাইম : ০৩:২৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯