ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

তিন সিটিতে ১৫০ বর্জ্যবাহী যান দেবে জাইকা: জাপানি রাষ্ট্রদূত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা এবং সুপেয় পানি সরবরাহ খাতে জাপানি সহায়তা বৃদ্ধি আহ্বান জানিয়েছেন।

রবিবার বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত নাউকি ইতো সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ আহ্বান জানান।

এ সময় রাষ্ট্রদূত আগামী ডিসেম্বরে জাইকার পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চউক) ১৫০ টি বর্জ্যবাহী যান দেওয়া হবে বলে জানান।

মন্ত্রী জাপানি রাষ্ট্রদূতকে বলেন, ‘বাংলাদেশে পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা এবং সুপেয় পানি সরবরাহ এখনো বড় চ্যালেঞ্জ। এ ব্যাপারে বাংলাদেশ সরকার জাপানি প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী।’

রাষ্ট্রদূত নাউকি ইতো বাংলাদেশের প্রশংসা করে বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ বিশ্বে একটি মডেল। বাংলাদেশের পরিবেশগত উন্নয়নে এবং শিল্পায়নে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে। সেই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।’

এ সময় নাউকি জাপানি প্রযুক্তি ও প্রক্রিয়া দেখার জন্য মন্ত্রীকে তার দেশে সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করে মন্ত্রী জানান, তিনি ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাপান সফর করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

তিন সিটিতে ১৫০ বর্জ্যবাহী যান দেবে জাইকা: জাপানি রাষ্ট্রদূত

আপডেট টাইম : ১২:০৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯