ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

অবশেষে টাইম স্কেলের বেসরকারি শিক্ষকরা পাচ্ছেন উচ্চতর গ্রেড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
  • ৩৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ অবশেষে টাইম স্কেলের বদলে বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষকদের উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

জানা যায়, এমপিও বিধিমালাতে টাইম স্কেলের পরিবর্তে উচ্চতর বেতন স্কেলের কথা বলা হয়েছে। ২০১৫ সালের যে পে-স্কেল সেই পে-স্কেলে টাইম স্কেলকে বাদ দেয়া হয়েছে। এখন ২০১৮ সালের যে এমপিও বিধিমালা, সেখানে উচ্চতর বেতন স্কেল হিসেবেই এটা ধরা আছে।

এছাড়া সভায় নতুন আরও ৮৯৬ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি নভেম্বর মাস থেকে তাদের এমপিও কার্যকর হবে।

কর্মকর্তারা জানান, টাইম স্কেলের নিয়মেই ‘উচ্চতর গ্রেড’ পাবেন শিক্ষক-কর্মচারীরা। অর্থাৎ ১০ বছর পূর্তিতে একটি এবং চাকরির ১৬ বছর পূর্তিতে আরও একটি, মোট দুইটি উচ্চতর গ্রেড পাবেন শিক্ষকরা।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তা, অধিদপ্তরের দুই পরিচালক, ৯ জন আঞ্চলিক উপ-পরিচালকসহ প্রায় ৩৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

অবশেষে টাইম স্কেলের বেসরকারি শিক্ষকরা পাচ্ছেন উচ্চতর গ্রেড

আপডেট টাইম : ১০:৫৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯