ঢাকা ০২:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সর্বদলীয় বৈঠকে বসছে পাকিস্তানের বিরোধী দলগুলো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানে বিরোধী দলগুলোকে নিয়ে সর্বদলীয় কনফারেন্সের ডাক দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের আমির ও মজলিসে মুত্তাহাদা আমলের প্রধান মাওলানা ফজলুর রহমান।

আগামী ২৬ নভেম্বর ইসলামাবাদে এ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে ডন ও জিয়ো নিউজের খবরে বলা হয়েছে।

সদ্য সমাপ্ত আজাদি মার্চের পর্যালোচনা ও ইমরান খানকে হটাতে জোটবদ্ধভাবে বড় ধরণের কর্মসূচি নিয়ে এবারের বৈঠকে আলোচনা হতে পারে । বিষয়টি নিয়ে ইতিমধ্যে পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি ও মুসলিম লীগ সাধারন সম্পাদক আহসান ইকবালের সঙ্গে কথা বলেছেন মাওলানা ফজলুর রহমান।

সরকারবিরোধী আন্দোলনের খুটিনাটি বিষয় নিয়ে আলোচনা ও দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েই সর্বদলীয় কনফারেন্স করবেন পাকিস্তানের বিরোধী দলগুলো।

গত ২৮ অক্টোবর করাচি থেকে লাখো জনতার বহর নিয়ে ইসলামাবাদ অভিমুখে আজাদি মার্চ করেন মাওলানা ফজলুর রহমান। ‘মাওলানা আ-রা-হাহে…মাওলানা আ-রা-হাহে’ স্লোগান দিতে দিতে পাঞ্জাব হয়ে ইসলামাবাদ আসার পরই এই মিছিল বৈশ্বিক মনযোগ কেড়ে নেয়।

১৪ দিন অবস্থানের পর ‘প্ল্যান-বি’র আওতায় দেশটির গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করে রাখেন জমিয়তের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সর্বদলীয় বৈঠকে বসছে পাকিস্তানের বিরোধী দলগুলো

আপডেট টাইম : ০৭:৪৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯