ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ছিনতাইকারীর ছুরি আঘাতে রুয়েট আহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
  • ৩০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক ছাত্র আহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে মহানগরীর সাধুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্রের নাম সৌরভ সেন (১৮)। তিনি রুয়েটের আর্কিটেকচার বিভাগের প্রথম বর্ষের ছাত্র। থাকেন সাধুর মোড় এলাকার একটি ছাত্রাবাসে। তার বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার খাশিয়াখালি গ্রামে। বাবার নাম দিলিপ সেন।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১০টার দিকে সৌরভ ছাত্রাবাস থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলেন। এ সময় ছিনতাইকারীরা তার পথরোধ করে তার মাথার পেছনে ছুরিকাঘাত করে।

এরপর সৌরভের একটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত সৌরভকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। এখন তিনি আট নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

ওসি জানান, এ ঘটনায় থানায় মামলায় দায়েরের প্রস্তুতি চলছে। আর ঘটনার সাথে সম্পৃক্তদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ছিনতাইকারীর ছুরি আঘাতে রুয়েট আহত

আপডেট টাইম : ০২:৪৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯