ঢাকা ০২:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
  • ৩২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি সপ্তাহের শুরুতে আফগানিস্তানে পশ্চিমা জিম্মিদের মুক্ত করতে পাকিস্তানের চেষ্টার জন্য দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পাক প্রধানমন্ত্রীর কার্যালয়ের গণমাধ্যম অফিসের বরাতে এক্সপ্রেস ট্রিবিউনের খবরে এমন তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, দুই নেতা এক ফোনালাপে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যুতে আলাপ করেছেন। আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে ও পারস্পরিক স্বার্থকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার ব্যাপারে ঐকমত্যে পৌঁছান তারা।

একটি চুক্তির অধীন আফগান কারাগার থেকে তিন তালেবান কমান্ডারকে মুক্তির বিনিময়ে মার্কিন কেভিন কিং ও অস্ট্রেলীয় টিমথি উইকসে ছেড়ে দেয় আফগান তালেবান। এতে শান্তি প্রক্রিয়া নতুন করে শুরু হওয়ার আশা জাগিয়েছে।

প্রেস রিলিজে বলা হয়েছে, একটি ইতিবাচক ফলাফলকে সহজ করে দিতে পাকিস্তানের চেষ্টায় দেশটির প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ইমরান খান বলেছেন, আফগানিস্তানে পশ্চিমা জিম্মিদের মুক্তি একটি ইতিবাচক ফল। তারা মুক্ত ও নিরাপদ থাকায় পাকিস্তান সন্তুষ্ট।

ফোনালাপে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে পাকিস্তানের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন এই সাবেক ক্রিকেট কিংবদন্তি। এছাড়া যুদ্ধবিধ্বস্ত দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও শান্তিপ্রক্রিয়া নতুন করে শুরু করার কথাও বলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আপডেট টাইম : ১১:০৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯