ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার সন্ধ্যায় হোটেল তাজ বেঙ্গলে এ সৌজন্য সাক্ষাৎ হবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজেই সাংবাদিকদের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর দ্য হিন্দু।

খবরে বলা হয়, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মধ্যে শুক্রবার আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে। দুজনের এই বৈঠক হবে কিনা বৃহস্পতিবার বিকাল নাগাদ তা অস্পষ্ট ছিল।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, হোটেল তাজ বেঙ্গলে শুক্রবার সন্ধ্যা ৬টায় এই সৌজন্য সাক্ষাৎ হবে। (বৃহস্পতিবার) সকালেই এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।’

ইডেন গার্ডেনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার গোলাপি রঙের বলে খেলা দিবারাত্রির টেস্ট ম্যাচ উদ্বোধন করতে আজই সরকারি সফরে কলকাতায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি সিরিজের দ্বিতীয় ম্যাচ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ঐতিহাসিক ডে-নাইট টেস্ট ম্যাচ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট শুক্রবার সকাল ১০টায় কলকাতার উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।

শেখ হাসিনা স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় ইডেন গার্ডেনে যাবেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বেল বাজিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচের উদ্বোধন করবেন।

আজই রাত ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। ফ্লাইটটি রাত সাড়ে ১১টায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক

আপডেট টাইম : ১০:৫৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯