ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মোদী-সৌরভের আমন্ত্রণে শুক্রবার কলকাতা যাচ্ছেন শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে ইডেন গার্ডেন স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের মধ্যেকার ঐতিহাসিক টেস্ট ম্যাচ দেখতে কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২১৩৫ ভিভিআইডি ফ্লাইটে কলকাতার উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী।

স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটের দিকে কলকাতা নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সফরকালীন আবাসস্থল হোটেল তাজ বেঙ্গলে যাবেন।

হোটেল তাজ থেকে দুপুর ১২টা ১০ মিনিটে ইডেন গার্ডেন স্টেডিয়ামে যাবেন। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলী।

দুপুর সাড়ে ১২টার দিকে খেলার মাঠে প্রবেশের পর ক্রিকেটের গোলাপি বল ও কয়েন গ্রহণ শেষে অধিনায়ক ও আম্পায়ারের কাছে বল ও কয়েন হস্তান্তর। পৌনে ১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক বেল বাজানোর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার টেস্ট ম্যাচ শুরু হবে।

খেলার প্রথম সেশন উপভোগের পর বিকেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সন্ধ্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের মধ্যেকার টেস্ট ম্যাচের প্রথম দিনের বাকি খেলা উপভোগ করবেন।

খেলা শেষে রাতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২১৩৬ ফ্লাইটে স্থানীয় সময় রাত ১০টায় রওয়ানা হয়ে রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মোদী-সৌরভের আমন্ত্রণে শুক্রবার কলকাতা যাচ্ছেন শেখ হাসিনা

আপডেট টাইম : ০৯:০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯