ঢাকা ০২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গাঁজা খেয়ে বলতে হবে মান কেমন, বেতন মাসে ২ লাখ ৫৪ হাজার টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
  • ৩৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কোন গাঁজার স্বাদ কেমন, তা যদি কেউ বলতে পারেন, তাহলে তার জন্য অপেক্ষা করছে ২ লাখ ১৫ হাজার টাকার চাকরি। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, চিকিৎসার কাজে ব্যবহৃত গাঁজা বিক্রয়কারী একটি কোম্পানি এমনই এক ব্যক্তিকে খুঁজছে।

মার্কিন সংবাদমাধ্যম ‘এবিসি ১৩’ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘আমেরিকান মারিজুয়ানা’ (চিকিৎসার কাজে ব্যবহৃত গাঁজা সংক্রান্ত অনলাইন ম্যাগাজিন) ওই গাঁজা বিশেষজ্ঞকে মাসে তিন হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ লাখ ৫৪ হাজার টাকা বেতন দিতে রাজি।

‘আমেরিকান মারিজুয়ানা’ বিভিন্ন ধরনের গাঁজা এবং ভাং জাতীয় দ্রব্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে। তাদের পাঠকরা এই ম্যাগাজিনের রিভিউে জানতে চান বিভিন্ন ধরনের গাঁজা সম্পর্কে। তাদের এই বিশেষজ্ঞকে গাঁজা বা ভাংয়ের বিভিন্ন বাক্স পরীক্ষা করে মতামত দিতে হবে। সে জন্য ওই বিশেষজ্ঞকে গাঁজা খেতে হবে এবং স্বাদের বিষয়ে মতামত দিতে হবে।

তবে এই চাকরির একটি শর্ত রয়েছে। চাকরি প্রার্থীকে যুক্তরাষ্ট্র বা কানাডায় বসবাস করতে হবে। কারণ, এখানে চিকিৎসার কাজে ব্যবহৃত গাঁজা ব্যবহার আইনসিদ্ধ।

চাকরির বিজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা আছে, ‘এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। তাই কেউ যদি ভাবেন শুধু ধূমপান করার জন্য চাকরি পেতে চান, তবে এটি তার জন্য নয়। এই কাজে পাঠকদের কাছে সঠিকভাবে হরেক রকমের গাঁজা বা ভাংয়ের বিভিন্ন দিক তুলে ধরতে হবে।

আমেরিকান মারিজুয়ানার এডিটর ইন চিফ ডুয়াইট কে ব্লেক জানিয়েছেন, ইতোমধ্যে তারা তিন হাজারের বেশি আবেদনপত্র পেয়েছেন এই পদের জন্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গাঁজা খেয়ে বলতে হবে মান কেমন, বেতন মাসে ২ লাখ ৫৪ হাজার টাকা

আপডেট টাইম : ০৮:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯