ঢাকা ০২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সিরিয়ায় বিমান হামলায় সরকারি বাহিনীর শিশুসহ নিহত ১৮

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ  সিরিয়ার উত্তরাঞ্চলে ইদলিবপ্রদেশে বাশার আল আসাদ সরকারের অনুগত বাহিনীর বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ১৮ জন প্রাণ হারিয়েছেন। ইরান সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি শিবিরে হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

বুধবার দেশটির উত্তরপশ্চিমাঞ্চল এলাকায় প্রেসিডেন্ট বাসার আল-আসাদ অনুগত সেনারা এ হামলা চালিয়েছে বলে আনাদলু এজেন্সির খবরে বলা হয়েছে।

পর্যবেক্ষণ অনুসারে, আলেপ্পোর দক্ষিণাঞ্চলীয় গ্রামের আজান পর্বতের ঘাঁটি থেকে এই হামলা চালানো হয়েছিল, যেখানে ৪০ জন বেসামরিক লোক আহত হয়েছে। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়ে সরকারি বাহিনী। ক্ষেপণাস্ত্রগুলো তুরস্ক সীমান্তের কাছে উত্তর ইদলিবের কাহ উদ্বাস্তু শিবিরে আঘাত হানে।

আসাদ বাহিনীর ছোড়া কামানের গোলা কাহের একটি ‘মা ও শিশু’ হাসপাতালেও আঘাত হেনেছে বলে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।

এতে হাসপাতালটির কর্মী আহত হওয়ার পাশাপাশি হাসপাতালটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সিরিয়ান আমেরিকান মেডিকেল সোসাইটি জানিয়েছে।

সিরিয়ার অপর দুই মিত্র রাশিয়া ও তুরস্কের বাধা উপেক্ষা করে বাসারের অনুগত বাহিনী সরকারবিরোধীদের এলাকা হিসেবে পরিচিত ইদলিবে হামলা চালিয়ে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সিরিয়ায় বিমান হামলায় সরকারি বাহিনীর শিশুসহ নিহত ১৮

আপডেট টাইম : ১১:২৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯