ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইডেন টেস্টে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মাশরাফি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
  • ৩৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কলকাতার ইডেন গার্ডেনে ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট ম্যাচ উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি হবে উপমহাদেশের মাটিতে প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ।

ম্যাচটি দেখার আমন্ত্রণ পেয়েছেন ২০০০ সালে দেশের হয়ে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলা ক্রিকেটাররাও। তবে সেই দলের অংশ না হলেও এই ম্যাচের গ্যালারিতে দেখা যাবে মাশরাফি বিন মর্তুজাকেও। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ইডেন টেস্ট দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে। সঙ্গে থাকবে তার পরিবারও। অবশ্য উদ্বোধনী দিনের খেলা শেষে পরেরদিন তথা ২৩ নভেম্বর দেশে ফিরবেন তিনি।

এদিকে দিবারাত্রির টেস্ট ঘিরে কলকাতায় এখন সাজসাজ রব। এই টেস্টকে ঘিরে আগে থেকেই বাড়তি আগ্রহ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মাঝে। বুধবার (২০ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সের সামনে ভিড় করেন টিকিট প্রত্যাশীরা। টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। তবে ইতোমধ্যে প্রথম চার দিনের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-বিসিসিআই’র প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইডেন টেস্টে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মাশরাফি

আপডেট টাইম : ১০:৫৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯