ঢাকা ১০:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কিশোরগঞ্জে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা উগ্রবাদ প্রতিরোধে করণীয় বিষয়ে সেমিনার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
  • ৩৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের নিয়ে উগ্রবাদ প্রতিরোধে করণীয় বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সেমিনারের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।

বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প আয়োজিত এই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ ও জেল সুপার বজলুর রশীদ।

এতে অন্যদের মধ্যে পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিজানুর রহমান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সাংবাদিক কাজী শাহীন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সেমিনারে ডিএমপি’র সিটিটিসি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম জাহাঙ্গীর হাছান বিপিএম (বার), পিপিএম এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সিদ্দিকুর রহমান উগ্রবাদ প্রতিরোধে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর করণীয় বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন।

সেমিনার উদ্বোধনকালে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেন, এদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিতে চেয়েছিল। কিন্তু আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও জনগণের সহায়তায় তা নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনো নির্মূল হয়নি।

সেমিনারটি থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে জঙ্গি নির্মূলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবদান রাখতে পারবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

সেমিনারে জেলায় কর্মরত আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ২৫০ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কিশোরগঞ্জে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা উগ্রবাদ প্রতিরোধে করণীয় বিষয়ে সেমিনার

আপডেট টাইম : ১১:১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯