ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পেঁয়াজের দাম বাড়ার পেছনের স্বার্থান্বেষী মহলকে আমাদের খুঁজে বের করতে হবে: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
  • ৩১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘মানুষ যখন ভালো থাকে, সুস্থ থাকে তখন একটি শ্রেণি আছে তারা মনোকষ্টে ভোগে, অসুস্থতায় ভোগে। তাদের এই রোগ কীভাবে সারানো যায় সেটা জনগণই বিবেচনা করবে, তারা দেখবে।’- দেশের বিরুদ্ধে চক্রান্ত লিপ্ত একটি স্বার্থান্বেষী মহলের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন ।

সরকার প্রধান বলেন, ‘যতই আমরা এগিয়ে যাই এবং মানুষ যত ভালো থাকে। একটা না একটা ইস্যু তৈরি করার এবং মানুষকে বিভ্রান্ত করার একটা চেষ্টা করা হয়। কাজেই এর পেছনে মূল কারণটা কী সেটা আমাদের খুঁজে বের করতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘পেঁয়াজ নিয়ে যে সমস্যাটা দেখা দিয়েছে, সব দেশেই পেঁয়াজের মূল্যবৃদ্ধি পেয়েছে এটা ঠিক। কিন্তু আমাদের দেশে কী কারণে এত লাফিয়ে লাফিয়ে পেঁয়াজের দাম বাড়ছে, জানি না। আমরা দেখতে চাই যে, এই ধরনের চক্রান্তের সঙ্গে কেউ জড়িত রয়েছে কিনা।’

প্রধানমন্ত্রী বলেন, ‘পেঁয়াজের মূল্যবৃদ্ধির এই সমস্যা যাতে না থাকে সে লক্ষ্যে কার্গো ভাড়া করে আমরা পেঁয়াজ আনা শুরু করেছি। আগামী কাল-পরশুর মধ্যেই বিমানে করে পেঁয়াজ এসে পৌঁছবে।’

শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক জাতীয় কাউন্সিলের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যদি এখন পেঁয়াজ মজুদ করে দাম বাড়িয়ে দু’টাকা কামাতে চান, তাদের এটাও চিন্তা করতে হবে- পেঁয়াজতো পচেও যাবে। সেই পচা পেঁয়াজও এখন শুকানোর চেষ্টা হচ্ছে। তবে মানুষকে কষ্ট দেয়াটা কেন?’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পেঁয়াজের দাম বাড়ার পেছনের স্বার্থান্বেষী মহলকে আমাদের খুঁজে বের করতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯