ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

আগামীকাল থেকে সারাদেশে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
  • ৩১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামীকাল সারাদেশে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার, ২৬৭ জন ছাত্র-ছাত্রী অংশ নেবে,এর মধ্যে ছাত্র সংখ্যা ১১লাখ ৮১ হাজার ৩০০ জন ও ছাত্রী সংখ্যা ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন।

ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী অংশ নেবে, যার মধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৮২ এবং ছাত্রী সংখ্যা ১লাখ ৬৩ হাজার ২৮৯ জন।

পরীক্ষা চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন গত বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, এবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা ১লাখ ৬৬ হাজার ৮৭৪ জন বেশি। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৩ হাজার ৩৪৭ জন এবং ইবতেদায়ি শিক্ষায় ২৩৬ জন বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

তিনি বলেন, সারাদেশে মোট ৭ হাজার ৪৭০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিশ্বের ৮ টি দেশের ১২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর পরীক্ষার্থীর সংখ্যা ৬১৫ জন।

প্রতিমন্ত্রী বলেন,সমাপনী পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে সম্পন্নের জন্য ইতোমধ্যে যাবতীয় কর্মকান্ড সম্পন্ন করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নন্বর ০২-৯৫৭৭২৫৭ ও ইমেইল, অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নন্বর ০২- ৫৫০৭৪৯১৭, ০১৭১১৩৪৪৫৩২, ০১৭১২১০৬৩৬৯, ইমেইলঃ ddestabdpe@gmail.com|

সমাপনী পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য এ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

আগামীকাল থেকে সারাদেশে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেট টাইম : ১০:৫৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯