ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

এমপিদের উপজেলা কমিটিতে না রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
  • ৩৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, বর্তমান আওয়ামী লীগের সংসদ সদস্যরা যাতে উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদক পদে প্রার্থী না হন। এর পরিবর্তে যেন তারা জেলা পর্যায়ে প্রার্থী হন। শুক্রবার (১৫ নভেম্বর) এই তথ্য জানিয়েছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ধানমন্ডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরও বলেন, যারা এমপি হতে পারেননি, তারা যেন নেতা হওয়ার সুযোগ পায়। তবে জেলাপর্যায়ে সভাপতি-সাধারণ সম্পাদক হতে পারবেন এমপিরা। কারণ কেন্দ্রের সঙ্গে তাদের সমন্বয় করতে হয়। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এ বিষয়ে নির্দেশ দিয়েছেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

এমপিদের উপজেলা কমিটিতে না রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট টাইম : ০৯:০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯