ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন নুহাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
  • ৩৬০ বার

দ্বিতীয়বার বিয়ে করেছেন হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খান। দুই সপ্তাহ আগে অতিরিক্ত সচিব ও কবি আফতাব আহমেদকে বিয়ে করেন তিনি।

ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় গুলতেকিনের বাসায়।

জানা গেছে, বিয়ের পর আমেরিকায় চলে গেছেন গুলতেকিন। শিগগিরই সেখান থেকে ফিরে বন্ধু-বান্ধব সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করার কথাও রয়েছে।

এ অবস্থায় অনেকের মনেই কৌতুহল মায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে কী ভাবছেন তার ছেলে-মেয়েরা। খোঁজ নিয়ে জানা যায়, বিয়েটা হয়েছে সবার সম্মতিতেই। গুলতেকিন তার সন্তানদের পূর্ণ সমর্থন নিয়েই নতুন জীবন শুরু করেছেন।

একটি গণমাধ্যমে হুমায়ূন আহমেদ ও গুলতেকিন খানের বড় ছেলে নুহাশ মায়ের বিয়ে নিয়ে নিজের মতামতও দিয়েছেন। তিনি বলেছেন, ‘মা শক্ত হাতে আমাদের বড় করেছেন। কখনও কোনো অভাব বুঝতে দেননি। মা সব সময়ই আমাদের কাছে আইডল। মা যখন এমন সিদ্ধান্ত নিয়েছেন তখন আমার কোনো দুঃখবোধ ছিল না। বরং আমি অনেক খুশি হয়েছি।’

নুহাশ আরও বলেন, ‘আমি মায়ের সঙ্গেই ছিলাম এ ব্যাপারে। তাদের জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। আমি নিজে থেকে মায়ের বিয়ে দিয়েছি। আর এটা লুকানোর কিছু নেই। সামনে সংবর্ধনা অনুষ্ঠানও হবে। এটা নারীদের জন্য নতুন একটা দ্বার উম্মোচন হলো বলতে পারেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

মায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন নুহাশ

আপডেট টাইম : ১১:৩৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯