ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

৩০ সেকেন্ডে মিলবে বেতন-ভাতা-পেনশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯
  • ৪০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ৬ মাসের মধ্যে স্বায়ত্ত্বশাসিত সকল প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে (ইএফটি) মাত্র ৩০ সেকেন্ডে মিলবে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা।

এমনকি, কোনো কর্মকর্তা কর্মচারী অবসর গ্রহণ করলে পরদিনই তার একাউন্টে সয়ংক্রিয়ভাবে চলে যাবে অবসরভাতা (পেনশন)।

বৃহস্পতিবার জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ভবনে এক অনুষ্ঠানে ইএফটি কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. রাশিদুল ইসলাম।

অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা, গৃহঋণ, পেনশন প্রদানে ইএফটি পদ্ধতি চালু করার ফলে পুরো প্রক্রিয়াটিই হবে সহজ, স্বচ্ছ ও সময়ক্ষেপণ ছাড়াই। দূর হবে প্রতিষ্ঠানগুলোর সব ধরনের আর্থিক অনিয়ম।

কর্মকর্তা-কর্মচারীদের ইনক্রিমেন্ট, অর্জিত ছুটি, ভ্রমণ তথ্য, সার্ভিস রেকর্ড অর্থাৎ চাকরিতে যোগদানের পর থেকে সব ধরনের তথ্য ইএফটি ডাটাবেজে থাকবে। এর ফলে মুহূর্তেই মিলবে সকল কর্মকর্তা-কর্মচারীর পাওনাদিসহ অবসরে যাওয়ার তথ্য। অবসরে যাওয়ার এক দিনের মধ্যে মিলবে পেনশন সুবিধা।

অনুষ্ঠানে অর্থবিভাগের অতিরিক্ত সচিব (বাজেট-১) ও সরকারি ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কর্মসূচির পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, আগামী ৬ মাসের মধ্যে সকল সায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ইএফটি পদ্ধতি চালুকরা হবে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এখন থেকে আর কেরানি নির্ভর হিসাব ব্যবস্থা থেকে বেরিয়ে প্রযুক্তি নির্ভর হলো।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের যুগ্মসচিব ও সদস্য (অর্থ ও প্রশাসন) ড. মো. মইনুল হক আনছারী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

৩০ সেকেন্ডে মিলবে বেতন-ভাতা-পেনশন

আপডেট টাইম : ১২:০৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯