ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

একাদশ জাতীয় সংসদ অধিবেশন চলবে ১৪ নভেম্বর পর্যন্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯
  • ৩৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরু হয়েছে । বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টায় অধিবেশন শুরু হয়। অধিবেশন চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। সাপ্তাহিক ছুটি ও একদিন সরকারি ছুটি বাদ দিয়ে এ সংসদের কার্যদিবস হবে মাত্র পাঁচদিন। সংসদ অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হয়। বৈঠকে নির্ধারণ হয় এ অধিবেশনের কার্যদিবস।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। সংসদ শুরুর আগ থেকেই এমপিরা সংসদে আসতে শুরু করেন।

এর আগে মাত্র চার কার্যদিবস চলার পর ১২ সেপ্টেম্বর চতুর্থ অধিবেশন শেষ হয়। একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

সংসদের আইন শাখা জানায়, এ অধিবেশনে পাঁচটি বিল নিয়ে কাজ হতে পারে। বিলগুলো সংসদে উত্থাপনের জন্য সংসদীয় কমিটিতে পরীক্ষাধীন। এগুলো হলো-বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৯, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিল-২০১৯, কাস্টমস বিল-২০১৯, বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সুরক্ষা) বিল-২০১৯ ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল-২০১৯। এছাড়াও আরও নতুন বিল আসতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

একাদশ জাতীয় সংসদ অধিবেশন চলবে ১৪ নভেম্বর পর্যন্ত

আপডেট টাইম : ১১:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯