ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র,সাধারণ সম্পাদক উ‌ম্মে কুলসুম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯
  • ৪১১ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন কৃষক লীগের সভাপতি হিসেবে সমীর চন্দ্র এবং সাধারণ সম্পাদক হিসেবে উ‌ম্মে কুলসুমকে মনোনীত করা হয়েছে। এর আগের কমিটিতে তারা দুজনই যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক লীগের দশম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি হিসেবে ১৩ জন এবং সাধারণ সম্পাদক হিসেবে ১১ জন প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রার্থী‌দের সঙ্গে বসে বেশ কিছুক্ষণ বৈঠক করেন। প‌রে বি‌কেল সা‌ড়ে ৪টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সমীর চন্দ্র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গুরুদায়িত্ব আমাকে দিয়েছেন, তা অক্ষ‌রে অক্ষ‌রে পালন কর‌ব। বাংলার কৃষকের মুখে হাসি ফোটাতে কৃষকলীগ কার্যকর ভূমিকা রাখবে।’

তিনি আরো বলেন, ‘একইসঙ্গে দলের সকল কর্মসূচি সফল করতে দলীয় নেত্রীর হাত শক্তিশালী করতে কৃষকলীগ অগ্রণী ভূমিকা রাখবে।’

নতুন সাধারণ সম্পাদক উ‌ম্মে কুলসুম বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হা‌সিনা আমাদের উপর আস্থা রেখে যে নতুন দায়িত্ব অর্পণ করেছেন, সেই আস্থার প্রতিদান দিতে আমরা প্রস্তুত রয়েছি। সারা বাংলার কৃষকদের সংগঠিত করে আরো শক্তিশালী হবে কৃষকলীগ।’

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আগের কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা বলেন, ‘‌নেত্রী যে নতুন কমিটি মনোনীত করেছেন, তাদেরকে অভিনন্দন জানাই। তাদের নেতৃত্বে কৃষক লীগ আরো বেশি সংগঠিত হবে বলে আমি বিশ্বাস করি। সংগঠনের অভিভাবক হিসেবে আমি সবসময় পাশে থাকব। যেকোনো প‌রি‌স্থি‌তি‌তে যেকোনো প্রয়োজনে কৃষক লী‌গের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব।’

নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘সভাপতি হিসেবে ১৩ জন এবং সাধারণ সম্পাদক হিসেবে ১১ জনের নাম প্রস্তাব এসেছে। আমরা আলাপ আলোচনা করেছি। নেত্রীর (আওয়ামী লীগ সভাপ‌তি শেখ হা‌সিনা) সঙ্গে আলোচনা করে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করার সিদ্ধান্ত হয়েছে। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী সাত দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করবে।’

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ বি এম মোজাম্মেল হক, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র,সাধারণ সম্পাদক উ‌ম্মে কুলসুম

আপডেট টাইম : ১০:৫৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯