ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন বসছে কাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯
  • ৩১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন বসছে। বিকেল সোয়া ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হবে। এর আগে সংসদীয় কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হবে।

সংশ্লিষ্ট সূত্র মতে, গত ১২ সেপ্টেম্বর বর্তমান সংসদের চতুর্থ অধিবেশন শেষ হয়। এটি ছিল সংসদের সবচেয়ে স্বল্পকালীন চার কার্যদিবসের অধিবেশন। এর আগে সবচেয়ে স্বল্পকালীন অধিবেশন ছিল পাঁচ কার্যদিবসের। স্বল্পকালীন ওই অধিবেশনে মোট পাঁচটি বিল উত্থাপন করা হয়। একটি গুরুত্বপূর্ণ বিল পাস করা হয়। এবারো সংক্ষিপ্ত অধিবেশন হলেও কয়েকটি বিল উত্থাপন ও পাসের অপেক্ষায় রয়েছে।

সংসদের আইন শাখা জানায়, এ অধিবেশনে পাঁচটি বিল নিয়ে কাজ হতে পারে। বিলগুলো সংসদে উত্থাপনের জন্য সংসদীয় কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। এগুলো হলো- বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৯, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিল-২০১৯, কাস্টমস বিল-২০১৯, বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সুরক্ষা) বিল-২০১৯ ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল-২০১৯। এ ছাড়া আরো কয়েকটি নতুন বিল আসতে পারে।

সংসদ অধিবেশন উপলক্ষে শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয়দ্রব্য বহন এবং সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জাতীয় সংসদের ৫ম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন বসছে কাল

আপডেট টাইম : ০৯:১৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯