ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন ৩০ নভেম্বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
  • ৩৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন ৩০ নভেম্বর করার জন্য নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপ‌তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এজন্য দুই মহানগরের শীর্ষ নেতাদেরকে মঙ্গলবার রাতে শেখ হাসিনার এই নির্দেশনার কথা জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

নিদের্শনা পাওয়ার কথা স্বীকার করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, ‘আওয়ামী লীগ দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ভাই আমাকে নভেম্বরের ৩০ তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন করার কথা বলেছেন। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে মহানগর উত্ত‌রের সাধারণ সম্পাদক সাদেক খান  বলেন, ‘গোলাপ ভাই আমাকে বলেছেন সম্মেলনের প্রস্ততি নিতে। আর সম্মেলনের নির্দিষ্ট তারিখ করেছেন ৩০ তারিখ।”

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ  বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ৩০ নভেম্বর মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন করার জন্য। আমি উত্তর দক্ষিণের নেতাদের বলেছি ৩০ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন করার প্রস্তুতি নিতে।’

২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এর ৩ বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগকে দু’ভাগে বিভক্ত করা হয়। ২০১৬ সালের ১০ এপ্রিল মহানগর আওয়ামী লীগউত্তর-দক্ষিণ, ৪৫টি থানা এবং ১০০টি ওয়ার্ড ও ইউনিয়নগুলোর সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের তখনকার সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

সে সময় ঢাকা মহানগর উত্তরে আওয়ামী লীগের সভাপতি করা হয় একেএম রহমতুল্লাহ ও সাধারণ সম্পাদক করা হয় সাদেক খানকে। দক্ষিণের সভাপতি হন হাজী আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক হন শাহে আলম মুরাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন ৩০ নভেম্বর

আপডেট টাইম : ১১:০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯