ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

২৬ টাকা কেজি দরে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
  • ৩৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী আমন মৌসুমে সরকার ৬ লাখ টন ধান ও আড়াই লাখ টন চাল সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

এর মধ্যে ধানের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজিতে ২৬ টাকা ও সেদ্ধ চালের দাম হবে প্রতি কেজিতে ৩৬ টাকা। ২০ নভেম্বর থেকে ধান সংগ্রহ শুরু হবার পর চাল সংগ্রহ শুরু করা হবে ডিসেম্বর মাসের প্রথম দিন থেকে। আজ ঢাকায় সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

মন্ত্রী আরও জনান, এই মৌসুমে সরকার আরও ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহ করবে। সেই চালের দর ঠিক করা হয়েছে প্রতি কেজিতে ৩৫ টাকা।

ফুড প্ল্যানিং ও মনিটরিং কমিটির বৈঠক থেকে আজ এই সিদ্ধান্ত এসেছে। বৈঠকে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকও উপস্থিত ছিলেন। তবে অর্থমন্ত্রী এতে উপস্থিত না থাকায় অন্য দুজন মন্ত্রী তাতে উষ্মা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

২৬ টাকা কেজি দরে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার

আপডেট টাইম : ১০:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯