ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভারতে সাড়ে ৩ ভরি স্বর্ণালঙ্কার খেয়ে ফেললো গরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
  • ৩৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের হরিয়ানায় অদ্ভূত এক কাণ্ড হয়েছে। স্থানীয় এক নারীর প্রায় ৪০ গ্রাম (প্রায় সাড়ে তিন ভরি) ওজনের স্বর্ণালঙ্কার খেয়ে ফেলেছে একটি ষাঁড়। ঘটনাটি ঘটেছে হরিয়ানার সিরসা এলাকার কালানাওয়ালি গ্রামে।

স্থানীয় বাসিন্দা জনকরাজ বলেন, গত ১৯ অক্টোবর তার স্ত্রী ও পুত্রবধূ তরকারি কাটার সময় একটি গামলায় তাদের স্বর্ণালঙ্কারগুলো খুলে রাখেন। তবে তা ভুলে গিয়ে তরকারির উচ্ছিষ্টাংশ গামলায় ফেলেন। তরকারি কাটা গামলার উচ্ছিষ্টাংশ আবর্জনার স্তুপে ফেলে দেন।

এ ঘটনার কিছুক্ষণ পর তারা বুঝতে পারেন গামলাসুদ্ধ স্বর্ণালঙ্কারগুলো আবর্জনার স্তুপে ফেলে দিয়েছেন। সেখানে অনেক খুঁজেও তা আর পাওয়া যায়নি। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজে একটি ষাঁড়কে ভাগাড় থেকে সবজির উচ্ছিষ্টাংশ খেতে দেখা যায়।

এরপর তারা এলাকায় খোঁজাখুঁজি করে ষাঁড়টিকে ধরে নিয়ে আসেন আর একজন পশু চিকিৎসকে ডেকে আনেন। পশু চিকিৎসকের পরামর্শে বাড়ির পাশে খোলা জায়গায় ষাঁড়টিকে বেঁধে খাবার খাওয়ানো হচ্ছে বলে জানান জনকরাজ নামের ওই ব্যক্তি।

এ প্রসঙ্গে জনকরাজ বলেন,‘গোবরের সঙ্গে স্বর্ণগুলোও বের হয়ে আসবে আশায় ষাঁড়টিকে আপাতত খাবার খাওয়ানো হচ্ছে।

গোবরের মধ্যে স্বর্ণালঙ্কারগুলো পাওয়া না গেলে কি করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাওয়া না যাওয়া্ পর্যন্ত ষাঁড়টিকে গোয়াল ঘরে বেঁধে রাখবো।’

এনডিটিভি খবর

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভারতে সাড়ে ৩ ভরি স্বর্ণালঙ্কার খেয়ে ফেললো গরু

আপডেট টাইম : ১১:৩৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯