ঢাকা ০২:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিশ্বের ৩০ কোটি মানুষ বন্যার ঝুঁকি রয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
  • ৪০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সাল নাগাদ বিশ্বের উপকূলীয় অঞ্চলগুলোর ৩০ কোটি মানুষ বিপর্যয়কর বন্যার ঝুঁকিতে রয়েছে। এই সংখ্যা আগের অনুমেয় সংখ্যার চেয়ে তিন গুণ বেশি।

মঙ্গলবার ন্যাচার কমিউনিকেশনসে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশাল এই জনগোষ্ঠীর ৭৫ শতাংশের বাস চীন, বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের উপকূলীয় এলাকায়। এই অঞ্চলগুলোতে বারবার বন্যার ঝুঁকি রয়েছে বলে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী শতাব্দিতে চীনে বন্যার হার তিন গুণ বৃদ্ধির ঝুঁকি রয়েছে। আর প্রতিবেশী দেশ ভারতে বাৎসরিক বন্যার হার ১২ গুণ বৃদ্ধির ঝুঁকি রয়েছে।

ঝুঁকি মূল্যায়ণে এবারের প্রতিবেদনে ভূমির উচ্চতা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতার মধ্যে তুলনার জন্য গবেষকরা আরো বেশি নিখুঁত মডেল ব্যবহার করেছেন।

নতুন ধারণা অনুযায়ী, বিশ্বের প্রায় ১১ কোটি মানুষ বর্তমান সমুদ্র স্রোত লাইনের সমপর্যায়ে বাস করছে। আর ২৫ কোটি মানুষ বাস করছে বর্তমান বন্যা মাত্রার লাইনের চেয়ে নিচু ভূমিতে।

এর আগের গবেষণায় বলা হয়েছিল, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ঝুঁকির মুখে রয়েছে আট কোটি মানুষ।

গবেষক দলের প্রধান ড. স্কট কুল্প বলেন, ‘এই পর্যালোচনাগুলোতে আমাদের জীবনকালেই জলবায়ু পরিবর্তনে শহর, অর্থনীতি, উপকূলীয় রেখা ও সম্পূর্ণ বৈশ্বিক অঞ্চলের সম্ভাব্য পুর্নগঠন দেখাচ্ছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিশ্বের ৩০ কোটি মানুষ বন্যার ঝুঁকি রয়েছে

আপডেট টাইম : ১১:০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯