ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইলিশ মাছ আহরণে বাংলাদেশের অবস্থান সারা বিশ্বে তৃতীয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
  • ৪০১ বার

হাওর বার্তা ডেস্কঃ ইলিশ মাছ আহরণে বাংলাদেশ এখন বিশ্বের প্রথম স্থানে রয়েছে। গত কয়েক বছরে বিশ্বের অন্যান্য দেশে ইলিশের উৎপাদন কমলেও বাংলাদেশে প্রতিবছরই বাড়ছে। আগামীতে আরও বাড়বে বলে আশা করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে দেশে মাছের উৎপাদন নিয়ে আলোচনাকালে এই আশা প্রকাশ করা হয়।

কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে ওই বৈঠকে কমিটি সদস্য বি এম কবিরুল হক, মো. শহিদুল ইসলাম (বকুল), ছোট মনির, নাজমা আকতার, মোছা. শামীমা আক্তার খানম ও কানিজ ফাতেমা আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ ছাড়া অপর ১০টি দেশেই উৎপাদন কমেছে। সুষ্ঠু ও সঠিক ইলিশ ব্যবস্থাপনার কারণে ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশে ইলিশ উৎপাদন বেড়ে ৫ লাখ ১৭ হাজার টনে উন্নীত হয়েছে। আর ১০ বছর আগে দেশের ২১টি উপজেলার নদ-নদীতে ইলিশ পাওয়া গেলেও এখন ১২৫টি উপজেলার নদ-নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে। প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ থাকায় ইতিবাচক ফলাফল পাওয়া যাচ্ছে।

এ সময় আরও জানানো হয়, জাতীয় অর্থনীতিতে মৎস্যখাতের অবদান ২০১৮-১৯ অর্থবছরে দেশের জিডিপির ৩ দশমিক ৫০ শতাংশ এবং কৃষিজ জিডিপির ২৫ দশমিক ৭১ শতাংশ।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী অভ্যন্তরীণ জলাশয়ে মৎস্য আহরণে বাংলাদেশের অবস্থান সারা বিশ্বে তৃতীয় এবং চাষকৃত মাছ উৎপাদনে পঞ্চম।

২০১৮-১৯ অর্থবছরে ৭৩ হাজার ১৭১ মেট্রিক টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রফতানি করে ৪ হাজার ২৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইলিশ মাছ আহরণে বাংলাদেশের অবস্থান সারা বিশ্বে তৃতীয়

আপডেট টাইম : ১০:০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯