ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মেনন চিঠির জবাব দিয়েছেন, বৈঠক ১৪ দলের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
  • ৩৭৬ বার
হাওর বার্তা ডেস্কঃ নিয়ে বক্তব্যের জের ধরে ১৪ দলের পক্ষ থেকে দেওয়া চিঠির জবাব দিয়েছেন ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তার পক্ষে দলটির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান এই চিঠি জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসায় পৌঁছে দিয়েছেন।

রোববার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে কামরুল আহসান বলেন, ‘আমি রাত ৮টায় ১৪-দলের মুখপাত্রের বাসায় চিঠি পৌঁছে দিয়েছি। সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় জোটের ১৪-দলের বৈঠক ডাকা হয়েছে। এই চিঠি নিয়ে আলোচনা শেষে চিঠিটি প্রকাশ করা হবে।’

১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাশেদ খান মেনন চিঠির জবাব দিয়েছেন।  সোমবার সকাল ১১টায় আমার ধানমন্ডির বাসায় আমরা এটি নিয়ে বৈঠকে বসবো।  পরে বেলা ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকেদের কাছে অবহিত করা হবে।’

উল্লেখ্য, ১৯ অক্টোবর বরিশাল নগরের অশ্বিনী কুমার টাউন হলে ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সম্মেলনে রাশেদ খান মেনন বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে যায়নি।  এর বড় সাক্ষী আমি নিজেই।  আজ মানুষ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত।’ নির্বাচন নিয়ে এই বক্তব্যের জের ধরে আলোচনার ঝড় ওঠে। পরে ১৪ দলের পক্ষ থেকে ২৫ অক্টোবর এই বক্তব্যের ব্যাখ্যা চেয়ে মেননকে চিঠি দেওয়া হয়।

সূত্র জানায়, চিঠিতে মেনন বলেছেন যে- তার বক্তব্য আংশিকভাবে তুলে ধরা হয়েছে। একারণে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ওয়ার্কাস পার্টি ১৪ দলের আদর্শ-উদ্দেশ্যের সঙ্গে সম্পূর্ণভাবে একমত। ওয়ার্কাস পার্টি ১৪ দলের সঙ্গে ছিল, আছে এবং থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মেনন চিঠির জবাব দিয়েছেন, বৈঠক ১৪ দলের

আপডেট টাইম : ১১:০০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯