ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

২০২০ সালে সব হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকার আশকোনা হজ ক্যাম্পে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
  • ৩৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০২০ সালে বাংলাদেশের সব হজযাত্রীর ইমিগ্রেশন ঢাকার আশকোনা হজ ক্যাম্পে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ।

মক্কা রুট ইনিশিয়েটিভের আওতায় এ কার্যক্রম পরিচালনা করা হবে। এ জন্য আশকোনার হজ ক্যাম্পের সম্প্রসারণ ও সংস্কার কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।

রোববার আশকোনায় হজ ক্যাম্প সম্প্রসারণ ও সংস্কার কার্যক্রম সংক্রান্ত সভায় সংশ্লিষ্টদের তিনি এ নির্দেশ দেন।

ধর্ম প্রতিমন্ত্রী জানান, ২০০৯ সাল থেকে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। ২০০৯ সালে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৬২৮ জন। কিন্তু ২০১৯ সালে হজযাত্রীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২৬ হাজার ৯২৩ জনে।

ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর সৌদি সরকারের ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’ কর্মসূচির আওতাধীন প্রায় অর্ধেক হজযাত্রী সৌদি আরব অংশের ইমিগ্রেশন জেদ্দার পরিবর্তে ঢাকায় সম্পন্ন করেছে। ২০২০ সালে সব হজযাত্রীকে এ কর্মসূচির অধীনে আনা হবে।

সভায় উপস্থিত ছিলেন ধর্মসচিব মো. আনিছুর রহমান, হজ অফিস, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতর, গণপূর্ত অধিদফতর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং হজ্ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) প্রতিনিধিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

২০২০ সালে সব হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকার আশকোনা হজ ক্যাম্পে

আপডেট টাইম : ০৮:০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯