ঢাকা ০২:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মার্কিন অভিযানে আইএস প্রধান বাগদাদি নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
  • ৩১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের নেতা আবু বকল আল বাগদাদির গোপন আস্তানায় অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

সিএনএন বলছে, তারা বিশ্বাস করছে মার্কিন অভিযানে বাগদাদি নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা একটি টুইট বার্তাও সেই ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্পে টুইটে বলেছে, ‘এইমাত্র বিশাল বড় কিছু একটা ঘটে গেছে।’ তিনি এ নিয়ে শিগগিরই ঘোষণা দেবেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানানো হয়েছে মার্কিন ওই প্রতিরক্ষা কর্মকর্তা আরও জানিয়েছেন আইএস নেতা বাগদাদির অবস্থান শনাক্তের কাজটি করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। তারপর সেখানে অভিযান চালানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সকাল ৯টায় গুরুত্বপূর্ণ এক ঘোষণা দেবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি হোগান গিডলে। প্রশাসনিক এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, ট্রাম্পের এ ঘোষণা হবে বৈদেশিক নীতি সম্পর্কিত।

মার্কিন প্রতিরক্ষা সদরদফতর পেন্টাগনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তারা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি। ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল বাগদাদি গত পাঁচ বছর ধরে আত্মগোপনে রয়েছেন। তিনি সন্ত্রাসীগোষ্ঠীটির এখন মূল নেতা।

হোয়াইট হাউসের কর্মকর্তারা ট্রাম্পের ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এক কর্মকর্তা সিএনএনকে বলেন, হোয়াইট হাউসের কূটনৈতিক কক্ষে ঘোষণাটি দেবেন প্রেসিডেন্ট। গতকাল শনিবার এ বিষয়ে আন্দাজ পাওয়া যায়, যখন ট্রাম্প টুইট বার্তায় বলেন, ‘বিশাল কিছু একটা ঘটে গেছে।’

গত এপ্রিলে আইএসের গণমাধ্যম শাখা আল ফুরকান একটি ভিডিও প্রকাশ করে যাতে তাদের নেতা আবু বকর আল বাগদাদিকে দেখা যায়। ২০১৪ সালের পর প্রকাশে তাকে গত এপ্রিলেই প্রথম বক্তব্য দিতে দেখা যায়। তাকে শেষবার দেখা গিয়েছিল ইরাকের মসুলে অবস্থিত গ্রেট মসজিদে।

২০১৮ সালে ফেব্রুয়ারিতে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা বলেন, ২০১৭ সালেমর মে মাসে পরিচালিত একটি বিমান হামলায় আইএস নেতা আবু বকর আল বাগদাদি আহত হয়েছিলন। আহত হওয়ার কারণে তারপর পাঁচ মাস তিনি আইএসের নিয়ন্ত্রণ অন্যের কাছে অর্পন করেন।

২০১০ সালে ইসলামিক স্টেট অব ইরাকের (আইএসআই) নেতা হন বাগদাদি। ২০১৩ সালে আইএসআই ঘোষণা দেয় তারা সিরিয়ায় আল কায়েদা সমর্থিত জঙ্গিগোষ্ঠীর সঙ্গে মিলে কাজ করছে। বাগদাদি বলেন, তার দল এখন থেকে ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্যা সিরিয়া তথা আইএসআইএস অথবা আইএসআইএল হিসেবে পরিচিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মার্কিন অভিযানে আইএস প্রধান বাগদাদি নিহত

আপডেট টাইম : ১০:৫০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯