ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ঢাকা সিটি করপোরেশনের ১৪ কাউন্সিলরকে শোকজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ টানা তিনটি সাধারণ সভায় অনুপস্থিত থাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৪ জন কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সংরক্ষিত আসন ও বিভিন্ন ওয়ার্ডের এসব কাউন্সিলরের কাছে গত বৃহস্পতিবার শোকজ নোটিশ পাঠানো হয়।

ডিএনসিসির সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকায় ১৪ কাউন্সিলরের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাদের সাত কার্যদিবসের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে। তাদের ব্যাখ্যা পাওয়ার পর মেয়র এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ব্যাখ্যা না দিলেও তিনি সিদ্ধান্ত নেবেন।

সূত্র জানায়, ডিএনসিসির কাউন্সিলর বেগম মেহেরুন্নেসা হক, খালেদা বাহার বিউটি, আলেয়া সারোয়ার ডেইজি, ইলোরা পারভীন, কাজী জহিরুল ইসলাম মানিক, আবদুর রউফ, রজ্জব হোসেন, নাছির, শেখ মুজিবুর রহমান, শামীম হাসান, নুরুল ইসলাম রতন, শফিকুল ইসলাম, তৈমুর রেজা ও মোতালেব মিয়া এই নোটিশ পেয়েছেন।

সম্প্রতি অভিযানের মধ্যে অবৈধ ক্যাসিনো ব্যবসা ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দুই সিটি করপোরেশনের কয়েকজন কাউন্সিলর, কয়েকজন আছেন আত্মগোপনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ঢাকা সিটি করপোরেশনের ১৪ কাউন্সিলরকে শোকজ

আপডেট টাইম : ১১:২০:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯