ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি দেশে ফিরছেন রোববার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ জাপান ও সিঙ্গাপুরে আট দিনের সফর শেষে আগামীকাল রোববার দেশে ফিরছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, রাষ্ট্রপতি এবং তার সফরসঙ্গীদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট  আগামীকাল সকাল ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

রাষ্ট্রপতি সিঙ্গাপুরে তার দুদিনের যাত্রাবিরতি শেষে রোববার রাত (স্থানীয় সময়) ৮টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান রাষ্ট্রপতিকে বিদায় জানাবেন।

গত ২০ অক্টোবর থেকে জাপানে ছয়দিনের সরকারি সফর শেষে শুক্রবার সিঙ্গাপুরে পৌঁছান রাষ্ট্রপতি। তিনি মঙ্গলবার টোকিওতে জাপানের নতুন সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দেন।

টোকিওতে রাজপ্রাসাদে বিভিন্ন দেশের প্রায় দুই হাজার নেতা এবং ১৭৪টি দেশ ও অঞ্চলের প্রতিনিধির সামনে নিজেকে সে দেশের ১২৬তম সম্রাট হিসেবে ঘোষণা দেন নারুহিতো।

৫৯ বছর বয়সী সম্রাট নারুহিতো তার ৮৫ বছর বয়স্ক বাবা সম্রাট অ্যামিরিতাস আকিহিতোর অবসরে যাওয়ার পর গত ১ মে দেশটির নতুন সম্রাট হিসেবে শপথ নেন।

রাষ্ট্রপতি একই দিনে জাপানের নতুন সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকোর দেয়া ভোজসভায় যোগ দেন। তিনি পরদিন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের দেয়া অপর এক ভোজসভায়ও অংশগ্রহণ করেন।

উপ-প্রেস সচিব জানান, রাষ্ট্রপতি ২৫ অক্টোবর সিঙ্গাপুরের উদ্দেশে জাপান ত্যাগ করেন। তিনি আগামীকাল দেশে ফিরবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রাষ্ট্রপতি দেশে ফিরছেন রোববার

আপডেট টাইম : ১০:৩৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯