ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কারাবন্দি খালেদা জিয়ার কিছু হলে দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা : ইবরাহিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিছু হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর দায় থেকে মুক্তি পাবেন না’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ইবরাহিম বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমরা সরকারের কাছে তার মুক্তির দাবি জানাচ্ছি। সরকার এখন পর্যন্ত আমাদের কোনো দাবি শোনেনি। সরকারের কাছে ফের দাবি জানাচ্ছি, বেগম জিয়াকে অবিলম্বে মুক্তি দিন। বেগম জিয়ার সুচিকিৎসার বন্দোবস্ত করুন। তা না হলে এর দায়ভার আপনার প্রজন্ম থেকে প্রজন্ম গোপালগঞ্জবাসীর ঘাড়ে যাবে।’

তিনি বলেন, ‘দেশনেত্রীর যদি কোনো কিছু হয় গোপালগঞ্জবাসী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর দায় থেকে মুক্তি পাবেন না।’

ইবরাহিম বলেন, ‘আমরা এমন একটি ক্লান্তিলগ্নে এসে দাঁড়িয়েছি যেখানে দাঁড়িয়ে ভবিষ্যত বলা মুশকিল। কিন্তু রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে আমরা বলার চেষ্টা করি আগামীতে কী হতে পারে? আমাদের বিশ্লেষণে যতটুকু ধরা পড়ছে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বর্তমান অবৈধ সরকার একটি গভীর খাদের পাড়ে দাঁড়িয়ে আছে। যেকোনো সময় পদ্মা নদীর পাড় যেমন ভেঙ্গে যায় এ খাদের মাটি যেকোনো সময় ধসে পড়বে। খাদের পাড়ে যারা দাঁড়িয়ে আছেন তাদের নিয়ে ভেঙ্গে পড়বে।’

তিনি বলেন, ‘আমি একজন সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে, বাংলাদেশ সরকারের সাবেক প্রথম সারির কর্মকর্তা হিসেবে বলতে চাই, ২৯ তারিখ দিবাগত রাতে সরকারের যেসব কর্মকর্তা ভোট ডাকাতিতে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, তাদের মধ্যে নিশ্চয়ই কেউ না কেউ মুসলমান বান্দা বের হয়ে আসবেন, তারা স্বীকারোক্তি দেবেন।’

এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহম্মেদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সংগঠনটির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জামায়াতের কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান আযাদ, জাগপা সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান প্রমুখ বক্তৃতা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কারাবন্দি খালেদা জিয়ার কিছু হলে দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা : ইবরাহিম

আপডেট টাইম : ১০:২৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯