ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজকে চিকিৎসার নির্দেশ ইমরান খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯
  • ৪২৫ বার
হাওর বার্তা ডেস্কঃ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সর্বোচ্চ চিকিৎসাসেবার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাঞ্জাব সরকারকে এ বিষয়ে সবধরণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

ইমরান খানের তথ্য বিষয়ক উপদেষ্টা আশিক ফিরদৌস আওয়ান এক টুইটবার্তায় বলেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্বাস্থ্য বিষয়ক খোঁজখবর বিস্তারিত জানতে পাঞ্জাব গভর্নরকে ইতিমধ্যে তলব করা হয়েছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

পাঞ্জাব গভর্নর সরদার ওসমানের সঙ্গে ইমরান খান এ বিষয়ে ফোনে কথা বলেছেন বলেও জানান তিনি।

সোমবার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরিফকে গুরুতর অসুস্থ অবস্থায় লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

হঠাৎ করে বিরোধী দলের নেতারা কেন এভাবে জেলখানায় গুরুতর অসুস্থ হয়ে পড়লেন, এ নিয়ে সোমবার থেকেই পাকিস্তানে বিরোধী দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে আসছেন। তাদের অভিযোগ, শীর্ষ বিরোধী দলের এই নেতারা ঠিকমতো চিকিৎসাসেবা পাচ্ছেন না। তাদের তিলে তিলে মারার জন্য তেহরিক-ই-ইনসাফের সরকার চক্রান্ত করছে।

এদিকে চিকিৎসকরা বলেছেন- মঙ্গলবার নওয়াজ শরিফের অবস্থার আরও অবনতি হয়েছে।

তার রক্তে প্লাটিলেটের পরিমাণ ১৬ হাজার থেকে কমে দুই হাজারে নেমে এসেছে। একজন সুস্থ মানুষের যেখানে কমপক্ষে দুই লাখ প্লাটিলেট থাকার কথা।

মূলত ডেঙ্গুজ্বরের কারণে প্লাটিলেট কমে। এ জন্য তার ডেঙ্গু পরীক্ষা ও ইসিজি করা হয়। কিন্তু ডেঙ্গু পরীক্ষায় ফল নেগেটিভ আসে।

চিকিৎসকরা বলছেন, এভাবে প্লাটিলেট কমতে থাকলে তাকে আর বাঁচানো সম্ভব নাও হতে পারে। এ কারণে প্লাটিলেট বাড়াতে আজ তাকে রক্ত দেয়া হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজকে চিকিৎসার নির্দেশ ইমরান খান

আপডেট টাইম : ১১:২৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯