ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিসিবির সঙ্গে আলোচনায় বসেছেন সাকিবরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ অবশেষে আলোচনায় বসেছেন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা ও দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে বুধবার (২৩ অক্টোবর) রাত নয়টার দিকে তারা বিসিবিতে পৌঁছান।

এর আগে বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে পুরোনো ১১ দফা দাবির সঙ্গে আরও দুটি দাবি যোগ করেন ক্রিকেটাররা।

বুধবার সন্ধ্যায় গুলশানে ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে সাংবাদিকদের সামনে আসেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। তিনি জানান বিসিবিকে ক্রিকেটারদের হয়ে তিনি ১৩টি দাবি একটি চিঠি আকারে দিয়েছেন।

পরে জাতীয় টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান আশাবাদ ব্যক্ত করে জানান, বিসিবির সঙ্গে আলোচনায় বসলে সমস্যার সমাধান হবে।

সাকিব বলেন, ‘যেহেতু আমরা সিদ্ধান্তগুলো সবাই মিলে নিয়েছিলাম, তাই এবারও একসঙ্গে নিতে হচ্ছে। আর সিদ্ধান্তগুলো সুন্দরভাবে জানাতে আমাদের এক-দুই দিন সময় লেগেছে। বিসিবি আমাদের ডেকেছে আমরা অবশ্যই যাবো। আমরা অবশ্যই আলোচনা করবো। আলোচনায় বসলে সমস্যার সমধান হবে বলে আমি আশাবাদী।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিসিবির সঙ্গে আলোচনায় বসেছেন সাকিবরা

আপডেট টাইম : ১০:১৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯