ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী আজারবাইজান যাচ্ছেন বৃহস্পতিবার বিকালে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার আজারবাইজান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকালে শেখ হাসিনা তার সফরসঙ্গীদের নিয়ে আজারবাইজানের রাজধানী বাকুর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

এ তথ্য নিশ্চিত করেছেন তার প্রেস সচিব ইহসানুল করিম।

১২০টি উন্নয়নশীল দেশের ফোরাম ন্যামের সম্মেলন শুক্র ও শনিবার বাকুর কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত হবে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান বাকুর উদ্দেশে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে বিমানটির বাকু হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা কথা রয়েছে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর পর মোটর শোভাযাত্রা সহকারে তাকে হিলটন বাকু হোটেলে নিয়ে যাওয়া হবে। চারদিনের সফরকালে তিনি এ হোটেলেই অবস্থান করবেন।

শেখ হাসিনা শুক্রবার বাকু কংগ্রেস সেন্টারে ১৮তম ন্যাম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানস্থলে আজারবাইজানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং স্পিকার ন্যাম নেতারা তাকে অভ্যর্থনা জানাবেন।

সেখানে বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে হোটেল হিলটন বাকু-তে যাবেন প্রধানমন্ত্রী। আজারবাইজান সফরে এ হোটেলেই থাকবেন তিনি।

শুক্রবার ১৮তম ন্যাম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুরে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন শেখ হাসিনা।

সন্ধ্যায় আজারবাইজানের রাষ্ট্রপতি হায়দার আলিয়েভের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার ন্যাম সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। এদিন সন্ধ্যায় আজারবাইজানে বাংলাদেশের দূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের দেয়া নৈজভোজে অংশ নেবেন শেখ হাসিনা।

১২০টি উন্নয়নশীল দেশের জোট ন্যাম জাতিসংঘের পর সবচেয়ে বড় ফোরাম হিসেবে পরিচিত।

আগামী ২৫ ও ২৬ অক্টোবর বাকুর কংগ্রেস সেন্টারে ৫৮ বছরের পুরনো এ জোটের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হবে।

সদস্যভুক্ত দেশ ছাড়াও পর্যবেক্ষক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, প্রতিনিধি, বিভিন্ন সংস্থার প্রধান ও প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেবেন। এরপর রোববার সন্ধ্যায় দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

প্রধানমন্ত্রী আজারবাইজান যাচ্ছেন বৃহস্পতিবার বিকালে

আপডেট টাইম : ১০:০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯