ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সড়ক নিরাপদ রাখার দায়িত্ব সকলের : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দায়িত্ব শুধু সরকারের না বা গাড়ি চালকের নয়, পথচারী থেকে শুরু করে সব জনগণের, সব দেশের মানুষের, সব নাগরিকের দায়িত্ব। কাজেই যার যার যে দায়িত্ব সেই দায়িত্ব সবাই পালন করবেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর ফার্মগেটের খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ‘নিরাপদ সড়ক দিবস-২০১৯’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘দেশটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে দেশকে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। কাজেই সবাই নিজ নিজ দায়িত্বটা যথাযথভাবে পালন করবেন।’

তিনি বলেন, ‘দেশটা আমাদের। একটা মানুষের ক্ষতি হলে, সে যেই হোক, সে তো কোনো না কোনো পরিবারের। যেই মারা যাক, সে তো কোনো না কোনো পরিবারের। সে পরিবারটার ভবিষ্যৎ কী হয়, সেটাও তো চিন্তা করতে হবে।’

এ সময় সড়ক দুর্ঘটনার বিভিন্ন কারণ তুলে ধরে আগামী দিনে দুর্ঘটনা কমিয়ে আনতে চালক, পথচারীসহ সংশ্লিষ্ট সবার প্রতি সহযোগিতা ও সচেতনতা কামনা করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘সাধারণ মানুষ হয়তো যারা অশিক্ষিত বা যারা জানে না, তাদের কথা আমরা ছেড়েই দিলাম। আমাদের দেশের শিক্ষিতজন, তারা কেন ট্রাফিক আইন মানবে না? এই প্রশ্নটাই আমি রেখে যাচ্ছি। তাদের ট্রাফিক আইন মানতে হবে। এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় মৃত্যু হোক, এটা কারও কাছে কাম্য না। আমরা কেউই চাই না। কেউ পঙ্গু হয়ে যাক, সেটা আমরা চাই না। কত মানুষের জীবন শেষ হয়ে যায়। সেজন্যই আমরা চাই, সবসময় একটা নিরাপদ সড়ক ব্যবস্থা থাকুক। দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু বিভাগের সচিব নজরুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সড়ক নিরাপদ রাখার দায়িত্ব সকলের : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৭:২৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯