ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যে কারণে খেতাব হারালেন থাইল্যান্ডের ‘রাজপত্নী’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
  • ৩৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ থাইল্যান্ডের প্রায় ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ‘রাজপত্নী’ খেতাব পাওয়া সিনিনাত ওংভাজিরাপাকডি স্ত্রীর মর্যাদা ও পদবি খুঁইয়েছেন।

‘রাজার সঙ্গে দুর্ব্যবহার ও বিশ্বাসঘাতকতা’ করার অভিযোগে তাকে এ পরিণতি ভোগ করতে হয়েছে। খবর বিবিসির।

থাইল্যান্ডের রাজপরিবারের এক বিবৃতিতে সিনিনাতকে ‘উচ্চাভিলাষী’ উল্লেখ করে বলা হয়েছে- তিনি ‘নিজেকে রানির সমমর্যাদায় উন্নীত করার’ চেষ্টা করেছিলেন।

এতে আরও বলা হয়, ‘রাজপত্নীর আচার-আচরণ ছিল অসম্মানজনক।’ এ ছাড়া সিনিনাত থাই রাজা ও রানির বিরুদ্ধাচারণ করছিলেন দাবি করে বিবৃতিতে আরও বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে নিজেই রাজার হয়ে নানা আদেশ দিতেন তিনি।

অবশ্য সিনিনাতকে যে ভাগ্যবরণ করতে হয়েছে, তা একেবারেই অভূতপূর্ব নয়। থাই রাজার আগের স্ত্রীদের বেলায়ও এমনটিই ঘটেছে বলে জানা যায়। ১৯৯৬ সালে দ্বিতীয় স্ত্রী এবং সে পক্ষের চার পুত্রকে পরিত্যাগ করেন থাই রাজা। ওই স্ত্রী এর পর যুক্তরাষ্ট্রে পালিয়ে যান।
থাই রাজা চতুর্থবারের মতো বিয়ে করলে রানি হন সুথিডা। এর দুই মাস পরেই গত জুলাইয়ে সিনিনাতকে রাজপত্নীর মর্যাদা দেন থাই রাজা।

থাইল্যান্ডের প্রায় ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ‘রাজপত্নী’ খেতাব পান কোনো নারী। সিনিনাত ছিলেন একাধারে একজন প্রশিক্ষিত বিমানচালক, সেবিকা ও দেহরক্ষী এবং সেনাবাহিনীর মেজর-জেনারেল পদাধিকারী।

আর রানি সুথিডা ছিলেন থাই রাজার দীর্ঘদিনের সঙ্গী। রাজার পাশে সুথিডাকে অনেক বছর ধরে জনসম্মুখে দেখা গেছে। সাবেক বিমানবালা ৪১ বছর বয়সী সুথিডা ছিলেন থাই রাজা ভাজিরালংকর্নের দেহরক্ষী বাহিনীর উপপ্রধান।

থাইল্যান্ডের রাজকীয় গেজেটে গত সোমবার সিনিনাতকে পদবিচ্যুত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। থাই রাজার পাশে বেশ কয়েক বছর ধরে দেখা যাওয়ার পর ‘রাজপত্নী’ হিসেবে মর্যাদাসীন হন সিনিনাত। কিন্তু বেশি দিন সে মর্যাদা ধরে রাখতে পারলেন না সিনিনাত।

থাই রাজা সুথিডাকে বিয়ে করার পরও সিনিনাতকে রাজকীয় অনুষ্ঠানগুলোতে অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেখা যেত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যে কারণে খেতাব হারালেন থাইল্যান্ডের ‘রাজপত্নী’

আপডেট টাইম : ১১:১৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯