ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নতুন ৭টি থানা ও সিলেট বিশ্বনাথকে পৌরসভা অনুমোদন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
  • ৩৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ পদ্মা নদীর ওপর নির্মিত সেতুর এপার এবং ওপারে দুটিসহ নতুন ৭টি পুলিশি থানার অনুমোদন দিয়েছে সরকার। এছাড়াও সিলেট জেলার বিশ্বনাথকে পৌরসভায় উন্নীত করা হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

সচিবালয়ে বিকালে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এতথ্য জানান।

তিনি বলেন, পদ্মা সেতুর উত্তর ও দক্ষিণপাড়ে দুটি থানা স্থাপন করা হচ্ছে। তাছাড়া চুয়াডাঙ্গার দর্শনাকে থানায় উন্নীত করা হচ্ছে। ঠাকুরগাঁও সদর থানাকে বিভক্ত করে ভুল্লী নামে নতুন থানা, নোয়াখালী জেলার হাতিয়ার ভাষানচরে নতুন থানা, চট্টগ্রামের রাঙ্গুনিয়াকে বিভক্ত করে দক্ষিণ রাঙ্গুনিয়া নামে নতুন থানা এবং কক্সবাজার সদর থানাকে ভাগ করে ঈদগাঁও তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে।

শফিউল আলম বলেন, নিকারের বৈঠকে সিলেট জেলার বিশ্বনাথে পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। দেশের বিভিন্ন এলাকার সীমানা সম্প্রসারণের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, গোপালগঞ্জ পৌরসভার সীমানা সম্প্রসারণ, গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সীমানা সম্প্রসারণ, বাগেরহাট জেলার মোংলা পোর্ট পৌরসভার সীমানা সম্প্রসারণ প্রস্তাব অনুমোদন দিয়েছে নিকার। তবে বেজার (বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ) এর জায়গা অংশ বিশেষ পড়ায় বৈঠকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ পৌরসভার সীমানা সংকোচনের অনুমোদন দেয়া হয়েছে।

তিনি বলেন, কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার সদর দপ্তর ছত্রখিলে নিয়ে যাওয়ার অনুমোদন দেয়া হয়েছে। আদর্শ সদর উপজেলার উপজেলা পরিষদ ভবনাদি সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে। এ জন্য এটাকে সিটি কর্পোরেশন থেকে আলাদা করে দেয়া হয়েছে।

তাছাড়া বরিশালের মেহেন্দিগঞ্জের কাজিহাট থানার প্রশাসনিক সীমানা পুননির্ধারণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নতুন ৭টি থানা ও সিলেট বিশ্বনাথকে পৌরসভা অনুমোদন

আপডেট টাইম : ১১:২৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯