ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রাজধানী পরীবাগে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর ২৮৮টি ট্রফিও চামড়া উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
  • ৩৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর পরীবাগ থেকে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর ২৮৮টি ট্রফিসহ চামড়া উদ্ধার করেছে বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত পরীবাগে ডিআইটি সুপার মার্কেটে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক এবং আব্দুল্লাহ আস সাদিক।

অভিযানে চিতাবাঘের চামড়া একটি, লজ্জাবতী বানরের চামড়া দুটি, গুইসাপের চামড়া ২২৭টি, হরিণের শিং একটি, সাপের চামড়ার মানিব্যাগ দুটি, সাপের চামড়ার হ্যান্ডব্যাগ ২১টি, হরিণের চামড়ার ব্যাগ ৩২টি, মেছোবাঘের চামড়া একটি, বনবিড়ালের চামড়া একটি, প্রবাল তিনটিসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর মোট ২৮৮টি ট্রফি ও চামড়া উদ্ধার করা হয়।

ট্রফি হলো কোনো মৃত বা আবদ্ধ বন্যপ্রাণীর সম্পূর্ণ বা অংশ বিশেষ, যা প্রক্রিয়াজাত করে স্বাভাবিকভাবে রাখা হয়।

অবৈধভাবে বন্যপ্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবসা করার দায়ে হুমায়ুন কবির নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং মমিনুল ইসলাম নামের অপর ব্যক্তিকেও এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রাজধানী পরীবাগে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর ২৮৮টি ট্রফিও চামড়া উদ্ধার

আপডেট টাইম : ১০:১৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯